ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ৪:৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পল্লী বিদ্যুৎ বালুর মাঠে এ দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 
অনুষ্ঠানে তারাব পৌর বিএনপির সহ সভাপতি  আব্দুল মতিন ভুঁইয়ার সভাপতিত্বে ও তারাব পৌর যুবদল নেতা মামুন ভুঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মাহফুজুর রহমান হুমায়ুন, তারাব পৌর ওলামা দলের আহবায়ক হাজী পনির ভুঁইয়া সহ আরো অনেকে। 
এসময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার বক্তব্যে  বলেন, "তারেক রহমানের হাত ধরে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আবার গণতন্ত্র ফেরত এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশে আইনের সুশাসন নিশ্চিত হবে, সার্কিক উন্নয়ন হবে, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হবে।

Aminur / Aminur

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান