সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সংক্রান্ত বিষয়ে সরকারের প্রচারণা অংশ হিসেবে সাভার রেডিও কলোণীতে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হ্যাঁ ভোট সংক্রান্ত বিষয়ে পূর্ণ আস্থা রেখে নির্বাচন বিষয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যেখানে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দেবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় সাভারের রেডিও কলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত “গণভোট ২০২৬ ও নারী-শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। এই ভোটের মাধ্যমেই নিশ্চিত হবে যে, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে।”
তিনি আরও বলেন, নারী, শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং তাদের অধিকার সুরক্ষায় গণসচেতনতা তৈরি এখন সময়ের দাবি। গণভোট ২০২৬ সেই সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই প্রচার কর্মসূচিতে স্থানীয় বিপুল সংখ্যক নারী, শিশু ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ