আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
“আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে এক ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবর্তন (চেঞ্জ) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গত ১৯ জানুয়ারি ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড) রাজু ইউলিয়াম রোজারিও। এছাড়া উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, কঞ্চিপাড়া ইউনিয়নের কাজী আমজাদ হোসেন, এরেন্ডাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম এবং প্রকল্পের সুবিধাভোগী আয়েশা খাতুন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে চরাঞ্চল ও গ্রামাঞ্চলে দারিদ্র্য, কুসংস্কার ও সচেতনতার অভাবে এখনো গোপনে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। এ থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
ঘোষণাকালে জানানো হয়, আজ থেকে ফুলছড়ি উপজেলায় ১৮ বছরের আগে কোনো কন্যা এবং ২১ বছরের আগে কোনো পুত্রের বিবাহ হতে দেওয়া হবে না। কোথাও বাল্যবিবাহের প্রস্তুতি বা প্রচেষ্টার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কার্যক্রম, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, গ্রাম পর্যায়ে মাইকিং এবং সামাজিক প্রচারণা জোরদার করা হবে। বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলেও ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে ফুলছড়ি উপজেলাকে ধাপে ধাপে একটি বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Aminur / Aminur
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল