মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
মানিকগঞ্জের শিবালয়ে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ চালক তাজেস খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
শিবালয় থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বাসটি ব্যবহার করা হতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে বাসটি মহাসড়কের পাশে পার্কিং করে রাখা হয়। দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তখন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাজেস খান আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় প্রথমে চালক তাজেস খানকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিও চিত্র বিশ্লেষণ করে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার