ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৬ দুপুর ১১:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নকল ও ভেজাল সার–কীটনাশকের অবাধ বিক্রিতে কৃষি উৎপাদন চরম ঝুঁকিতে পড়েছে। চলতি বোরো মৌসুমে ধান ও শাকসবজিতে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। উৎপাদন ব্যয় বাড়লেও ফলন না হওয়ায় প্রান্তিক কৃষকদের সংকট আরও গভীর হচ্ছে। উপজেলা সদর ও পৌরসভাসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামীণ এলাকায় নামি-বেনামি প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে প্রকাশ্যেই ভেজাল ও নকল সার–কীটনাশক বিক্রি হচ্ছে। কম দাম ও আকর্ষণীয় প্যাকেটের প্রলোভনে পড়ে অধিক ফলনের আশায় এসব পণ্য কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা। রায়গঞ্জ কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান ছাড়াও আঁখ, আলু, গম, পাট, সরিষা ও নানা ধরনের শাকসবজি চাষ হয়। তবে বোরো ও রোপা বোরো মৌসুমকে কেন্দ্র করে একটি অসাধু চক্র কম দামে মানহীন সার ও কীটনাশক বাজারে ছাড়ছে। এতে একদিকে ব্যবসায়ীরা লাভবান হলেও অন্যদিকে আশানুরূপ ফলন না পেয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ধানগড়া, চান্দাইকোনা, নলকা, ব্রহ্মগাছা ও পাঙ্গাসী ইউনিয়নের কয়েকটি এলাকায় নামি-বেনামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কীটনাশক, আগাছানাশক, দস্তা, বোরন ও জিপসামসহ বিভিন্ন রাসায়নিক সার নকল ও ভেজাল করে বাজারজাত করছে একটি চক্র।
চান্দাইকোনা ও নিমগাছী বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, নকল পণ্যে লাভ বেশি হওয়ায় কিছু মুনাফালোভী বিক্রেতা এসব পণ্য বিক্রি করছে। কৃষকদের অভিযোগ, অনেক সারের বস্তা খুললেই নুড়ি-পাথর, ইটের গুঁড়া ও বালু পাওয়া যাচ্ছে। এতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যে কয়েকটি স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভেজালের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদ রানা জানান, অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইতোমধ্যে কিছু ভেজাল সার জব্দ করা হয়েছে এবং জরিমানা আরোপ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সচেতন মহলের মতে, নিয়মিত নজরদারি, বাজার তদারকি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে চলতি মৌসুমে কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

Aminur / Aminur

ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ

জুলাই গণঅভ্যুত্থান : ১৯ শহীদের রক্তে ইতিহাস গড়েছিল নরসিংদী

সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা