ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ


মুহাম্মদ দিদার হোসাইন photo মুহাম্মদ দিদার হোসাইন
প্রকাশিত: ২১-১-২০২৬ দুপুর ১১:৫৮

চট্টগ্রামের বাঁশখালীতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই ঘোনা সংস্কারের নামে নির্বিচারে চর এলাকার মাটি কেটে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে একদল মাটিদস্যু সিন্ডিকেট। ফলে ঝুঁকিতে পড়ছে বেরিবাঁধ।  এসব দেখবালের দায়িত্বে নিয়োজিত দপ্তরের কেউই বিষয়টি জানে না বলে জানিয়েছেন। অথচ দিনের আলোতে এস্কেভেটর লাগিয়ে এমন কর্মযজ্ঞ চালিয়েছেন চক্রটি। ফলে জনমনে আতংক বিরাজ করছে। সাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে এই অপকর্মের সাথে রক্ষক শ্রেণির কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা। টাকারভাগ তাদের পকেটেও যাচ্ছে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ। আর সংশ্লিষ্টতা না থাকলে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জানা যায়, উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া রাইছটা ৮নম্বর ওয়ার্ডের সুন্দরী পাড়া (প্রঃ সুন্দীপাড়া) সংলগ্ন চর এলাকায় চিংড়ি ঘের (মাছের ঘোনার) বাঁধ সংস্কারের দোহাই দিয়ে দেদারসে কাটছে চর এলাকার মাটি, অবৈধ ভাবে চলছে রমরমা মাটি বাণিজ্য, সিএনজি কামাল এবং দাত্ত কামালের নেতৃত্বাধীন মাটি খেকো সিন্ডিকেট চক্র প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখখোলার সাহস পায়না, প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকার মাটি বাণিজ্য করলেও সংশ্লিষ্টদেও নিরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে স্কেভেটর দিয়ে মাটি কেটে মাটি স্তুপ রাখতে দেখা যায়। এলাকার কয়েকটি পুরাতন পুকুরে মাটি ভরাট করার দৃশ্যও দেখা গেছে।  
অভিযোগ রয়েছে সিএনজি কামাল এবং দাত্ত কামালের নেতৃত্বাধীন প্রভাবশালী মাটি খেকো সিন্ডিকেট চক্রের নেতৃত্বে কাটা হচ্ছে ওইসব মাটি। দিনের বেলায় স্কেভেটর দিয়ে মাটি কেটে স্তুপ করে রাখা হয়, আর রাতের আঁধারে ওইসব মাটি ডেম্পার (ট্রাক) যোগে বিভিন্ন এলাকায় সাপ্লাই করে থাকে। এতে লাখ লাখ টাকা অবৈধ অর্থ উপার্জন করে যাচ্ছে মাটি খেকো সিন্ডিকেট। আইনের তোয়াক্কা না করে মাসের পর সাঙ্গু নদী সংলগ্ন চর এলাকা থেকে এভাবে মাটি কেটে নেওয়াতে একদিকে হুমকির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চল। অপরদিকে শত শত একর সরকারি সম্পত্তি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেটের কবজায় চলে যাচ্ছে।
এব্যপারে অভিযুক্ত কামাল প্রকাশ সিএনজি কামাল বলেন, মাছের ঘোনা করার জন্য মাটি কাটা হচ্ছে। মাটি কাটার জন্য পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছে। কোনো পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে জানতে চাইলে কামাল বলেন, বাহারচড়া পুলিশ ফাঁড়ি থেকে অনুমতি নিয়েছি এবং পুলিশ এসে তদন্তও করেছে। তবে বাহারচড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই নাছির উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবিষয়ে আমিতো কিছু জানিনা। এস আই জামালের সাথে যোগাযোগ করেন, কালকে কোর্টে স্বাক্ষী থাকায় তিনি গাড়িতে আছেন বলেও জানান। এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, মাটি কাটার বিষয়ে আমরা কখনো অনুমতি দেই না। আপনি এসিল্যান্ড মহোদয়কে অবহিত করেন, মাটি খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে পুলিশ ফোর্স পাঠানো হবে, সর্বোচ্চ সহযোগীতা করা হবে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন এর সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Aminur / Aminur

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু