পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ইং (শুক্রবার ও শনিবার) প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘ মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শেখ আবুল বাশার, আহবায়ক, ফুলতলা উপজেলা বিএনপি ও চেয়ারম্যান, ৪ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আলি আসগর লবি, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাবেক সংসদ সদস্য।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শেখ সহিদুর রহমান টিটু, ব্যবস্থাপনা পরিচালক, এনার্জিটেক জেনারেশন পাওয়ার লিমিটেড।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ আহম্মেদ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, সুপারেক্স লেদার লিমিটেড; হুমায়ুন কবীর ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও উপদেষ্টা; কাজী আতিয়ার রহমান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা; এবং এ জেড কামরুজ্জামান ডালিম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপদেষ্টা, প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মনির হোসেন টিটো, সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি; কাজী আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহবায়ক, ফুলতলা উপজেলা বিএনপি; শেখ সাব্বির হোসেন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল; শেখ খলিলুর রহমান, ইউপি সদস্য (৩ নং ওয়ার্ড); মোল্যা মাহামুদুর রহমান চয়ন, সদস্য (আহবায়ক কমিটি), ফুলতলা উপজেলা বিএনপি; শেখ সিরাজুল ইসলাম মিন্টু, সভাপতি, ২ নং ওয়ার্ড বিএনপি; শেখ নাসির উদ্দীন নিকসন, সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি এবং সোনালী আক্তার, ইউপি সদস্য (১, ২ ও ৩ নং ওয়ার্ড)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাজী মাসুদ পারভেজ, সভাপতি, প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘ।প্রথম দিনের কর্মসূচি (২৩ জানুয়ারি, শুক্রবার)সকাল ৯টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ ও পুষ্পস্তবক প্রদান। সকাল ৯টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ।সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা উত্তোলন।
সকাল ৯টা ৪০ মিনিটে অলিম্পিক মশাল প্রজ্বলন ও মাঠ প্রদক্ষিণ।সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম পর্বের খেলা এবং বিকাল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় দিনের কর্মসূচি (২৪ জানুয়ারি, শনিবার)
সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রথম পর্বের ক্রীড়া প্রতিযোগিতা।
বিকাল ৩টা থেকে ৪টা ২৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় পর্বের খেলা।বিকাল ৪টা ৩০ মিনিটে অতিথিদের বেলুন সামলানো প্রতিযোগিতা।বিকাল ৪টা ৫০ মিনিটে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
বিকাল ৫টায় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন মোল্যা নাসিদুল ইসলাম পরাগ, খন্দকার শরিফুল ইসলাম, খন্দকার ইমদাদুল হক মিলন, কাজী শাহীন হোসেন ইলু, শেখ হাবিবুর লিপন ও শেখ মেহেদী হাসান।আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে এলাকার ক্রীড়া ও সংস্কৃতিচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
Aminur / Aminur
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
Link Copied