ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:১২

এক বিরল ও ভয়াবহ টিউমারে আক্রান্ত নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের জরাজীর্ণ কুঁড়েঘরের এককোণে বসবাস করা অসহায় হতদরিদ্র পরিবারের ছেলে কাজল মিয়া (২২) ও মা শাহানা খাতুন (৪৫)। বিরল টিউমার ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাঁদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা। সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সেই মুখই এখন কাজলের জীবনে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট একটি টিউমার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি এখন বড় হয়ে তাঁর এক চোখ ও মুখ পুরোপুরি ঢেকে ফেলেছে। মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড। খাওয়া-দাওয়া করতে কষ্ট হয়, এক চোখে দেখতে পান না। বিকৃত চেহারার কারণে এখন গ্রামের লোকেরা তাঁর সঙ্গে মিশতেও চায় না, একাকিত্ব যেন তাঁর জীবনের নিত্যসঙ্গী। শুধু কাজল নন, তাঁর মা শাহানা খাতুনও একই রোগে ভুগছেন। গালের পাশ থেকে ঝুলে পড়েছে টিউমার, যা বুক পর্যন্ত বিস্তৃত। শরীরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট-বড় অসংখ্য গুটি।

দু’জনকে নিয়ে দিশেহারা দিনমজুর বাবা মিরাজ আলী। সামান্য মজুরির টাকায় সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই ভয়াবহ রোগের চিকিৎসা করানো তাঁর পক্ষে কল্পনাতীত। দারিদ্র্য আর সমাজের অবহেলায় আরও কোণঠাসা হয়ে পড়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা গেছে, মিরাজ আলীর স্ত্রী শাহানার মুখে বিয়ের আগে থেকেই ছোট টিউমার ছিল। শরীরে ছিল ছোট ছোট গুটি টিউমার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই টিউমার বড় হয়ে ঝুলে পড়েছে। বর্তমানে শরীরজুড়ে দেখা দিয়েছে অসংখ্য টিউমার। দুই ছেলে আর এক মেয়ের মধ্যে মেজ ছেলে কাজলের মুখে শুধু এমন টিউমার দেখা দিয়েছে। অন্যদের শরীরে কোনো টিউমার নেই।

বিরল রোগে আক্রান্ত ভুক্তভোগী কাজল মিয়া বলেন, 'ছোটবেলায় আমার কপালের কাছে ছোট একটা টিউমার হয়েছিল। সেটা বড় হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে। এক চোখ টিউমারে ঢেকে যাওয়ায় সেই চোখে আর দেখতে পাই না। মুখ ঢেকে যাওয়ায় কথা বলতে ও খাবার খেতে কষ্ট হয়। এই অবস্থায় কোনো কাজকর্ম করতে পারি না। তাই মানুষের কাছে হাত পেতে যা পাই, তা দিয়ে চলি। টিউমার ভালো হলে কাজ করেই খেতে পারতাম। আমার খুব ইচ্ছা হয় স্বাভাবিকভাবে বাঁচতে। এমন জটিল রোগ হওয়ায় এলাকার কোনো মানুষ আমার সঙ্গে মেশে না। একাই আমাকেচলতে হয়।'

কাজলের মা শাহানা খাতুন আক্ষেপ করে বলেন, 'আমার দিন তো শেষের দিকে। ছেলেটার তো সামনে সারাজীবন পড়ে রয়েছে। এমন রোগ নিয়ে বাকি জীবন কেমনে কাটাবে। এভাবে টিউমার বাড়তে থাকলে কী করবো? জটিল রোগের চিকিৎসা করানোর মতো সাধ্য আমাদের নেই। সরকারি সহায়তায় চিকিৎসা পেলে সে হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেত।'

দিনমজুর বাবা মিরাজ আলী বলেন, ‘ছেলে আর স্ত্রী দু'জনেই অসুস্থ। আমি গরিব মানুষ, কেমন করে ওদের চিকিৎসা করাব বুঝতে পারছি না। মানুষের কাছে চেয়েচিন্তে যা পাই তা দিয়েই সংসার চলে। তাদের নিয়ে কী করব একমাত্র আল্লাই জানেন।‘

প্রতিবেশী জিয়াউর রহমান বলেন, 'ওদের অবস্থা খুব খারাপ। সরকারি সাহায্য পেলে হয়তো চিকিৎসা সম্ভব হতো। আমাদের সবার উচিত ওদের পাশে দাঁড়ানো।'

বারহাট্টা গোপালপুর বাজারের ঔষধ বিক্রেতা মানিক সরকার বলেন, ছেলেটি প্রায়ই বাজারে মানুষের কাছে সাহায্য চায়। আমার কাছেও সাহায্য নেয়। ছেলেটার এমন দুর্ভোগ দেখে আমার খুব কষ্ট হয়। আমি সমাজের সচেতন মহলকে অসহায় ছেলেটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে কবি হেলাল উদ্দিনের ‘সেজুঁতি’ বইয়ের মোড়ক উন্মোচন

ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

হলুদ ভাঙার মেশিনে হিজাব পেঁচিয়ে তিন সন্তানের জননীর মৃত্যু

আত্রাই নদীর বুক জুড়ে গড়ে উঠেছে ফসলের মাঠ

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনা প্রধান

এবার বাগেরহাটে সন্ত্রাসীর গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত

বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার

চন্দনাইশে উপজেলা সড়কে ফুটপাতে দোকান,সড়ক জুড়ে অটোরিকশা,দুর্ভোগ চরমে

তানোরে আলুর বস্তা সিন্ডিকেট সপ্তাহের ব্যবধানে বাড়তি দাম

সাধারণ মানুষের ন্যায় টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করলেন গোপালগঞ্জ–১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম

বারহাট্টায় বরাদ্দপ্রাপ্ত খেজুর ৬৯ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ