ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:৮

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে প্রশাসনে নতুন দায়িত্ব নিয়ে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পাচ্ছেন এই তরুণ ও মেধাবী কর্মকর্তা।
আশেক হাসান সাগর ফরিদপুর জোনাল সেটেলমেন্ট অফিসে উপ-সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্বরত ছিলেন। সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা,কর্মদক্ষতা ও সততার কারণে তিনি সবসময়ই সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে প্রশংসিত ছিলেন।
পারিবারিক পরিমণ্ডলে তিনি একজন শিক্ষিত ও সম্মানিত পরিবারের সদস্য। তার পিতা বিশিষ্ট চিকিৎসক ডা: সোহরাব হোসেন কোবাদ মিয়া এলাকার একজন সমাজসেবক মানবিক মানুষ হিসেবে ব্যাপক সুনাম রয়েছে। মা-ও শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে পরিচিত মুখ ছিলেন। প্রায় এক বছর আগে তার মাতা মৃত্যুবরন করেছেন। আশেক হাসান সাগরের বড় ভাই মাহাবুব হাসান বাবর সরকারী মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের এই মূল্যবোধ, শিক্ষা ও নৈতিকতা তাঁর কর্মজীবনে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন কাছের মানুষরা। যশোরের জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আশেক হাসান সাগর বলেন,এই গৌরবময় অর্জনের পুরো কৃতিত্ব আমার পিতা- মাতার। তাদের নৈতিকতা,পরিশ্রম আর দোয়া আমাকে আজকের জায়গায় এনে দিয়েছেন। আমি সবসময় সততা,নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। দেশের মানুষকে সেবা করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো
জানান,যশোরের উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা,সেবা নিশ্চিতকরণ ও জনগণের সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমের সাথে কাজ করবেন।মুকসুদপুরের স্থানীয় জনসাধারণ ও শুভানুধ্যায়ীরা আশেক হাসান সাগরের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর সফল কর্মজীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।
মুকসুদপুর উপজেলার কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

শত বছরেও নজরুলের মতো প্রতিভা জন্ম নেয় না: গৌরনদীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার