ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:১৪

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ১৬ বছরের ছেলে তাওসিফ রহমান সুমনের স্বাভাবিক এক বিকেল মুহূর্তেই পরিণত হয়েছিল এক নির্মম দুঃস্বপ্নে। মাত্র নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ-স্বপ্ন, ভবিষ্যৎ আর হাসিখুশি জীবনে ভরা এক কিশোর। কিন্তু বৃহস্পতিবার বিকেলের সেই ভয়াবহ হামলায় সবকিছু তছনছ হয়ে যায়।

পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে শুরু হয় তাওসিফের ময়নাতদন্ত। সকাল পৌনে ১০টার দিকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলে প্রায় আধঘণ্টা। বাইরে উদ্বেগে অপেক্ষায় ছিলেন বাবা-বিচারক আব্দুর রহমান। সন্তানের মৃত্যুর কারণ কী, কীভাবে ঘটল এই নিষ্ঠুর হত্যাকাণ্ড-সব প্রশ্ন নিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন মর্গের দরজার সামনে। এমন মুহূর্তে কোনো বাবার মানসিক অবস্থা ভাষায় বর্ণনা করা কঠিন।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কফিল উদ্দিন জানান, তাওসিফের মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ। তার ডান ঊরু, ডান পা এবং বাঁ বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ রক্তনালি কেটে যায়। শুধু বাহ্যিকই নয়, শরীরের ভেতরেও হয়েছিল রক্তক্ষরণ। এত অল্প সময়েই তার জীবন শেষ হয়ে যায়।

তবে বিষয়টি আরও শিউরে উঠার মতো। পুলিশের সুরতহালে উল্লেখ করা ‘গলার কালশিরা দাগ’ নিয়ে কথা বলতে গিয়ে ডা. কফিল জানান, নরম কাপড় দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছিল বলে দাগটি হতে পারে। অর্থাৎ, তাওসিফকে হত্যা করতে হামলাকারী শুধু ধারালো অস্ত্রই নয়, শ্বাসরোধের পদ্ধতিও ব্যবহার করেছিল। যদিও শ্বাসরোধ মৃত্যুর প্রধান কারণ নয়, তবু দুটো কাজ একই সময়ে হয়েছে বলেই তার ধারণা।

হামলাকারী লিমন মিয়া (৩৫)-পরিবারের পরিচিতই ছিলেন। এ কারণে সেদিনের বিকেলে কেউ হয়তো এমন শত্রুতার আশঙ্কা করেননি। কিন্তু পরিচয়ই হয়ে উঠল সর্বনাশের সূচনা। সেই হামলায় গুরুতর আহত হন তাওসিফের মা তাসমিন নাহার লুসী (৪৪)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ধস্তাধস্তির সময় হামলাকারী লিমনও আহত হয় এবং এখন পুলিশের হেফাজতে চিকিৎসা নিচ্ছে।

এই ঘটনায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

দুপুরের দিকে জানা যায়, তাওসিফের মরদেহ দাফনের জন্য নেওয়া হবে তাদের গ্রামের বাড়ি-জামালপুরে। এক মেধাবী, প্রাণবন্ত কিশোরের দাফনযাত্রা সেই শান্ত গ্রামেই শেষ হবে, যেখানে লিখতে পারত তার ভবিষ্যতের নতুন গল্প।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসন ও সড়ক প্রশস্তকরণে বৃহৎ পরিকল্পনা

কুড়িগ্রামে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৪৫ শয্যার ওয়ার্ডে ২১৫ শিশু : গাছতলায় চলছে চিকিৎসা

উলিপুরে শীতকালীন আগাম সবজিতে জমজমাট বাজার: স্বস্তির দামে খুশি ক্রেতা-বিক্রেতা

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্যের ভিত্তিতে থ্রাইভ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ২

ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু নিয়ে প্রেস ব্রিফিং

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

ভর্তুকির সার পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ কৃষিমন্ত্রীর

কুড়িগ্রামে শতভাগ ফেল করা ৯ কলেজের ফলাফল পর্যালোচনা ও শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়

নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়