ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সব মাদরাসায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১০:২৮

দেশের বেশিরভাগ মাদরাসা ভবনে নাম-ঠিকানা সংবলিত কোনো সাইনবোর্ড নেই। এছাড়া রাস্তার পাশে ও দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্ন না থাকায় মাদরাসাগুলোর অবস্থান বা পরিদর্শনে সমস্যা হয়। এ কারণে এসব মাদরাসায় নাম-ঠিকানাসহ সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমীন এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেন।

এতে বলা হয়, মাদরাসাগুলো পরিদর্শন অথবা দাফতরিক প্রয়োজনে সঠিক অবস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের দিকনির্দেশক বা সাইনবোর্ড দৃশ্যমান স্থানে থাকলেও অধিকাংশ মাদরাসায় তা দেখা যায় না। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড স্থাপনের বিষয়ে সরকারি নির্দেশনাও রয়েছে।

এ কারণে দেশের সকল কামিল/ফাজিল/আলিম/দাখিল/এবতেদায়ি মাদরাসার মূল ভবন ও প্রবেশপথে নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড এবং বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ মাদরাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ড (বাংলায়) স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী