ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান করলেন মুসফিক


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১২:২২

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার  টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ইনিংসের ১২৩তম ওভারে  লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে খেলে দৌড়ে ২ রান নিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক। তার এই অর্জনে সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সদস্যরা করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন ড্রেসিংরুম থেকে।

চলমান এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত এই ব্যাটসম্যান। তবে টাইগারদের হয়ে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৩৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে মুশফিককে টপকে শীর্ষে উঠে যান তামিম ইকবাল। তামিম শারীরিক অসুস্থতার কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে বিশ্রামে গেলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাপিয়ে আবার শীর্ষে ওঠেন মুশফিক।

৪৯৩২ রান নিয়ে খেলতে নামা মুশফিক যখন ব্যক্তিগত রান ৬৮-তে পা দেন, তখনই নাম তোলেন আরেকটি রেকর্ডে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে পাঁচ হাজারি ক্লাবে তিনি। এই অর্জনে তার সময় লেগেছে ১৪৯ ইনিংস।

এই দৌড়ে মুশফিকের পিছনেই অবশ্য ছুটছেন তামিম। ১২৬ ইনিংসে তার রান ৪৯৮১। ৪০২৯ রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে