ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চলচ্চিত্র "হুইল চেয়ার" র প্রিমিয়ার শো ১৯ মে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ১২:৩৮

৪৭ বাংলা নিবেদিত চলচ্চিত্র "হুইল চেয়ার" এর প্রিমিয়ার শো ১৯ মে বৃহস্পতিবার চট্টগ্রাম  জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শিত হবে।"হুইল চেয়ার" সিনেমাটি পর্যায়ক্রমে বিকেল ৩ টা ও ৫ টা এবং সন্ধ্যা ৭ টায় প্রদর্শন করা হবে এবং দর্শকরা শো এর আগে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।

বর্তমান সমাজের প্রান্তিক, নিম্নবিত্ত মানুষের সামাজিক ও আর্ত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সাধারণ দর্শকের কাছে সচেতনতা ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, তরুণ নির্মাতা অনির্বান করিম এবং প্রযোজনা করেছেন কাজী মাজহারুল হক।

'হুইলচেয়ার' সিনেমায় অভিনয় করেছেন সাবিরা সুলতানা বীনা, সুজিত চক্রবর্তী, ড. শেখ সাদি, মামুন আহমেদ এবং জুলিয়েট রেজিনা কুইয়া,তৌহিদ হাসান ইকবাল, আশীষ নন্দী, বাপ্পি হায়দার, অমিত চক্রবর্তী, মফিজুর রহমান, মোশারফ ভূঁইয়া পলাশ, ফাল্গুনী দাশ, রনি খান, ফরহাদ, প্রান্ত শর্মা, মামুন রাহী, রাসেল, সৌরভ পাল, রাব্বী, মান্নান হিমেল, ঐশী, মোহাম্মদ আলী, হারুন, ইকবাল মালেক, রাকিব প্রমূখ।

সিনেমার চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন অজয় দেব অনিক প্রধান সহযোগী পরিচালক মুরাদ হাসান, আলোকসজ্জায় ছিলেন ইফতেখার উদ্দিন রুবেল, পোশাক পরিকল্পনায় পিংকি, রূপসজ্জায় ছিলেন বীণা চৌধুরী।


জানা গেছে,সিনেমাটিতে  পাঁচটি মৌলিক গান সংযুক্ত করা হয়েছে, যেগুলোর পৃথক গীতিকার ও সুরকার যথাক্রমে সংকর অনার্য, তমাল অনার্য, নাদিরা ইসলাম নিপা। কন্ঠ দিয়েছেন ড.শেখ সাদি, আরিফা সিদ্দিকি এবং প্রান্ত শর্মা।

সিনেমাটির পরিচালক, অনির্বান করিম বলেন, সামাজিক ঘরাণার এ চলচ্চিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি  আমাদের সমাজের ঐ শ্রেণীর মানুষের জীবনযাত্রা যা হয়তো সাধারণ মানুষের দৃষ্টিগোচর হবার পূর্বেই অস্তমিত হয়ে যায়।এছাড়াও গল্পে প্রেম, পারিবারিক টানাপোড়েন, আর্থিক অসামঞ্জস্য এবং জীবন সংগ্রামের যাত্রা তুলে ধরা হয়েছে বলে জানান অনির্বান করিম।

সুস্থ সামাজিক মূল্যবোধ এবং নির্মল বিনোদনের লক্ষ্যেই একজন দর্শক উপভোগ করতে পারেন এ সিনেমাটি , সকল দর্শক সিনেমাপ্রেমী এবং সুহৃদদের সাদরে আমন্ত্রন 'হুইলচেয়ার' এর প্রিমিয়ারে অংশ নিয়ে সিনেমা উপভোগ করে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে অনুরোধ জানান অনির্বান করিম।

এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু