ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন ফল লিচুর বেচাকেনা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৩:৩১

সিরাজগঞ্জের  রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে গ্রীষ্মকালীন ফল লিচুর বেচাকেনা।আশপাশের বিভিন্ন জেলা থেকে বিক্রির জন্য এই গ্রীষ্মকালীন ফল লিচু আমদানি করছেন বেপারীরা।

সরেজমিনে উপজেলার চান্দাইকোনা, নিমগাছী, ধানগড়া, পাঙ্গাসী, ঘুড়কা বেলতলা বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত ৭-৮টা পর্যন্ত লিচু বিক্রির জন্য বসে থাকেন বিক্রেতারা। এই মুহূর্তে লিচু বেচাকেনায় মুখরিত উপজেলার বিভিন্ন হাট-বাজার। তাছাড়া ইতোমধ্যই শুরু হয়েছে জৈষ্ঠ মাস। এ মাসেই রসালো ফল লিচুর পাশাপাশি আম, জাম, কাঁঠালসহ নানা জাতের ফল পাকতে শুরু করে।

 উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারের অলিগলিতে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতারা। বিক্রিও হচ্ছে প্রচুর। দাম একটু বেশি হলেও ক্রেতারা এই মৌসুমি ফলের স্বাদ নিতে  কিনছেন। আবার কেউ কেউ কিনছেন ছেলে-মেয়েদের আবদার পূরণ করতে। এ কারণে মৌসুমি ফলের বেচাকেনাও জমে উঠেছে উপজেলার ভূঁইয়াগাতী, চান্দাইকোনা, ধানগড়া, পাঙ্গাসীসহ বিভিন্ন এলাকার বাজারে।

এদিকে, উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের শামীম হেসেন বলেন, প্রতি পিস লিচু ২ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণে বেশি কিনতে পারছি না, তাই ৫০টি কিনে নিলাম ১০০ টাকা দিয়ে।

উপজেলার চান্দাইকোনা  বাজারের লিচু ব্যবসায়ী আবুল বাশার বলেন, আমরা দাম বেশি নিচ্ছি না। মহাজন যে দাম ধরেন সে অনুযায়ীই বিক্রি করছি। তবে এখনো পুরোপুরি লিচু বাজারে উঠে সারেনি। তাই দাম একটু বেশি। আর কিছুদিন পরই এ দাম আর থাকবে না বলে জানান তিনি।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া