ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে রাস্তার সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৩:৩৬
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার পেরিয়া ইউনিয়নের ৬নং আশারকোটায় সরকারি ১০ থেকে ১৩টি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মৃত আব্দুল খালেকের ছেলে আবুর বিরুদ্ধে। গতকাল আশারকোটা গ্রামের রাস্তার সরকারি গাছ কেটের নিয়ে যাওয়ার সময় গ্রামপুলিশ বাঁধা দেয়। পরে উপস্থিত জনতা একত্রিত হলে গাছ রেখে চলে যায় অভিযুক্ত আবু।
 
স্থানীয় এলাকাবাসী জানান, সরকারি রাস্তায় গাছ তারাই লাগিয়েছে কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে বন বিভাগের অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে গাছ কেটে ফেলে এবং সকালে নিয়ে যাওয়ার সময় গ্রামপুলিশ বাধা দেয়। আমরা সবাই জানি সরকারি রাস্তায় গাছ লাগালে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ছাড়া গাছ কাটতে পারে না। এটা অবৈধভাবে কাটা হয়েছে। 
 
অভিযুক্ত আবুকে মুঠোফোন বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
 
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সাথে কথা বললে তিনি জানান, গাছগুলো এনে সরকারি জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত