পাংশায় জনশুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ স্লোগানে আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা-২০২২। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা শুমারি জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ। এছাড়াউ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২ সফল করার জন্য উপজেলার সকল জনসাধারণের সহযোগীতা কামনা করেন।
পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ৬টি জোন করা হয়েছে। উপজেলায় ৬৪৪ জন কর্মীর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রিক ডিভাইস এর মাধ্যমে জনশুমারি ও গৃহগণনার কাজ করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied