ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১৮-৫-২০২২ বিকাল ৫:৩

আশুলিয়ায় ৩০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকায় প্রায় দেড় কিলোমিটার জায়গার ৩০০ বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম সাংবাদিকদের বলেন, এই এলাকায় একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দুষ্কৃতকারীদের নামে আশুলিয়া থানায় মামলাও করা হয়েছে। তারপরেও দুষ্কৃতকারীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে রাতের আঁধারে সরকারি গ্যাস লাইনে বেআইনিভাবে সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ খবর পেয়ে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের গ্যাস পাইপ ও বেশকিছু রাইজার জব্দ করা হয়।

অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সাভার জোনের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান, মান্নানসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান