পাংশায় বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপ্তি
অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান শীর্ষক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল মঙ্গলবার (১৭ মে) এ কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫টি পরিবারের ৩০ জন অংশ গ্রহণ করেন।
বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন ও পুষ্টি শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম শহীদ নুর আকবর, জেলা প্রশিক্ষন অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ। প্রশিক্ষনের শেষ দিনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উন্নত জাতের পেয়ারা, কুল ও লেবু গাছের দুটি করে চারা প্রদান করা হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন