ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হাতের চোটে ২১ দিন মাঠের বাইরে শরিফুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১১:৪৪

বুধবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন বিকেলে ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান শরিফুল ইসলাম। এই ইনজুরির কারণে চলমান এই টেস্ট তো বটেই, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৩ মে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও পাওয়া যাবে না তাকে। হাতে ব্যান্ডেজ করা হয়েছে, অন্তত ২১ দিন মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘গতকাল শরিফুল হাতে যে চোট পায় সেখানে ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন চট্টগ্রামে আছে। এটা ২১ দিন পর খোলা হবে। সেক্ষত্রে শ্রীলঙ্কা সিরিজে তাকে আর পাওয়া যাবে না। আগামীকাল শরিফুলকে আমরা ঢাকায় নিয়ে আসব। এখানে তার পরবর্তী চিকিৎসা চলবে।’

বুধবার ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৬৭তম ওভারে লঙ্কান পেসার কাসুন রাজিথাকে খেলতে গিয়ে শরিফুল ডান হাতে ব্যথা পান। শেষ ব্যাটসম্যান হওয়ায় সেই ব্যথা নিয়ে খেলতে থাকেন তিনি। কিন্তু ইনিংসের ১৭১তম ওভারে ব্যাট করার সময় ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।

সেই চোটে গতকাল বল হাতে নিতে পারেননি তিনি। আজ জানা গেল, পরীক্ষায় তার হাতে চিড় ধরা পড়েছে। এজন্য অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এই তরুণ পেসারকে।

শরিফুল ছিটকে গেলেও তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে কোনো বোলার বা ব্যাটসম্যান নামাতে পারবে না বাংলাদেশ দল। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। শরিফুলের পাওয়া আঘাত ছিল হাতে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে