লকডাউনের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জে ১২টি মোবাইল কোর্টে ১৫৭ মামলা
চাঁপাইনবাবগঞ্জে সাত দিনব্যাপী চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওরাও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী সেখ।
করোনা সংক্রমণ প্রতিরোধে নিরলস পরিশ্রম করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। ১২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২টি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। রাত সাড়ে ৭টা পর্যন্ত মোবাইল কোর্টে মামলা হয়েছে ১৫৭ টি, জরিমানা করা হয়েছে ১ লাখ ৩ হাজার ১০০ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ সর্বাত্মক সহায়তা প্রদান করছেন। জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied