ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সেরা গবেষকের তালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ১:৩২

আন্তর্জাতিক খ্যাতনামা গবেষণা সংস্থা আলপার ডজার সায়েন্টিফিক ইনডেক্সের ২০২২ সালের বিশ্বসেরা গবেষকের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। তার এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

উল্লেখ্য, অধ্যাপক শাহ্ আজম শিক্ষার্থী জীবন থেকে বাঙালি জাতীয়তবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রগতিশীল শক্তিকে সুসংহত করেছেন। একই সঙ্গে দেশ নাটকের সক্রিয় কর্মী হিসেবে তিনি বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনকে শক্তিশালী করেছেন। পৃথিবীখ্যাত উচ্চ র‌্যাংকের অনেক জার্নালে তার বেশকিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যেগুলো অনেক বিখ্যাত গবেষকগণ সাইট করেছেন। তিনি কর্মজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিনসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মো. শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করেছেন। ইতোমধ্যে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সুপরিচিত পেয়েছে। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন