বালিয়াকান্দিতে আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও কালুখালী উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মানিক মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, রাজবাড়ী সদর সার্কেল কমান্ড্যান্ট হাওয়া খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান।
এ সময় উপজেলার ৭টি ইউনিয়নের আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা, দলনেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে চারজনকে বাইসাইকেল, দুজনকে সেলাই মেশিন এবং ১৫ জনকে ছাতা পুরুস্কার প্রদান করা হয়।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান