বগুড়া শেরপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় থানায় অভিযোগ, এক মাসেও ব্যবস্থা নেয়নি পুলিশ
বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও ব্যঙ্গমূলক ভাষা প্রয়োগ করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করায় এক মাস আগে বাবুল আহম্মেদ নামের এক ব্যক্তি বাদি হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের ১ মাস অতিবাহিত হলেও পুলিশের পক্ষ থেকে কোন আইনি ব্যবস্থা না নেয়ায় অভিযোগকারীর প্রান সংশয়ে রয়েছে।এ ঘটনায় ১৯ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে তিনিসংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল আহম্মেদ বলেন, গত ১৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সুলতান মাহমুদ তার নামীয় টিকটক আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তিমুলক অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও তৈরী করে পোস্ট দেয়।
বিষয়টি আমি দেখতে পেয়ে সুলতান মাহমুদকে ভিডিওটি মুছে ফেলতে বললে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিট ও প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে।এ ঘটনায় আমি এলাকার কয়েকজন সচেতন ব্যক্তিকে অবগত করে ওই সুলতান মাহমুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে ওইদিন রাতেই শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
শেরপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য অভিযুক্ত সুলতান মাহমুদ বিভিন্নভাবে আমাকে হুমকী-ধামকী দিয়ে আসছে। অপরদিকে থানায় অভিযোগ দেয়ার ১ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ অজ্ঞাতকারণে সুলতান মাহমুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেন নি। এতে কটুক্তিকারী বীরদর্পে এলাকায় নানাবিধ অপপ্রচার চালিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সুবিচার, প্রাণ সংশয় ও নিরাপত্তা হীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ভাষায় ভিডিও তৈরীকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
এ ব্যাপারে কটুক্তিকারী সুলতান মাহমুদ বলেন, আমার টিকটক আইডি হ্যাক করে অন্য কেউ ওই ভিডিও ছেড়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ হলে ওসি সাহেব আমাকে ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদৎ হোসেন বলেন, সুলতান মাহমুদ ওরফে লিটন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ ভাষা প্রয়োগ করে টিকটকে যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত অপমান জনক। আমি প্রশাসনের কাছে তার চুরান্ত শাস্তির দাবি জানাচ্ছি।এ ব্যাপারে সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত আমার কাছে ক্ষমা চাওয়ায় থানার ওসি সাহেবকে ব্যবস্থা না নিতে অনুরোধ করেছিলাম। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির দায়ে থানায় অভিযোগ দায়েরের পরেও এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি এটা খুবই দুঃখজনক।এ ঘটনায় অতি দ্রুত মামলা দায়ের করে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ দিয়েছে কিনা খুজে দেখতে হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার