ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রশ্ন ফাঁস : মাউশির অফিস সহকারী পদের পরীক্ষা বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৫-২০২২ সকাল ৯:২৮

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় এ পরীক্ষা বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাতে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৩ মে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা (এম.সি.কিউ) অনিবার্য কারণে বাতিল করা হলো।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মে) ৫১৩টি পদে নিয়োগের লক্ষ্যে রাজধানীর ৬১টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী ছিলেন ১ লাখ ৭৯ হাজার ২৯৪ জন। এক ঘণ্টার এই পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ৭০টি প্রশ্নের সবকটিই ফাঁস হয়।

এ ঘটনায় মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদুল ইসলামসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনার বিস্তারিত তদন্তের পর পরীক্ষা বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় ডিবি। সেটাকে আমলে নিয়েই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

জামান / জামান

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী