কুষ্টিয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার
কুষ্টিয়া পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে আঘাত করলে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্বজনরা বলেন, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছেন। কারণ, ছেলে দড়ি ফ্যাক্টরিতে কাজ করে অর্থ উপার্জন করে। কিন্তু ছেলে তাতে রাজি নয়। এ নিয়ে ঝগড়া চলছিল দুদিন ধরে। এ নিয়ে সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। ছেলে দড়ি কারখানায় কাজ করে। তার বাবাকে টাকা না দেয়ায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied