ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে পৌর পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২০-৫-২০২২ দুপুর ৩:৪৬

শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারে শ্রীশ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শুক্রবার (২০ মে) বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকারের আহ্বানে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় বক্তব্য রাখেন- শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ পোদ্দার, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সূত্রধর, ফটিক সূত্রধর প্রমূখ।

পরিচিতি সভা পরিচালনা করেন সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষক শ্যামল দত্ত। প্রথমেই মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এ পরিচিতি সভা শুরু হয়। এরপর শ্রীভগবতগীতা পাঠ করেন শাহজাদপুর কেন্দ্রীয় গৌর নিতাই সেবা আশ্রমের সেবায়েত শ্রীবাস। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক মানিক সরকার নবনির্বাচিত সকল সদস্য ও অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

পরিচিতি সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, আপনাদের পাশে থেকে সমঅধিকার প্রতিষ্ঠা ও যথযথ মর্যাদায় ধর্মীয় সংস্কৃতি পালনের জন্য কাজ করতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষা ও সমাজের কল্যাণে যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা যেন সঠিকভাবে পালন করতে পার এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি সেজন্য সকলের আশীর্বাদ ও সদা সহযোগিতা কামনা করি।

পরিচিতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোণার খালিয়াজুরীতে জুয়ার আসরে ৬ জন আটক, অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে জরিমানা

রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের পর সততার প্রমাণ দিলেন যুবদল নেতা ওবাইদুল

নাজিরপুরে বাগানে ‘ডাকাতির প্রস্তুতি’, জনতার হাতে আটক ২

ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীরের নেতৃত্বে ৭ কিলোমিটার মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, অংশ নিলেন প্রায় ১০ হাজার মানুষ

বিদেশ যাওয়ার স্বপ্নে সর্বস্ব খোয়ানোর অভিযোগ: ১৫ জনের ৩২ লাখ টাকা, মিলছে না সার্বিয়ার ভিসা

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

এক দশক ধরে বেতনহীন, ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবি জাতীয়করণ

নেত্রকোণার বারহাট্টায় আমন মৌসুমে কৃত্রিম সার সংকট-ডিলারদের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামের না‌গেশ্বরীতে ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জন গ্রেফতার

আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগরে এডব্লিউডি তদন্তে অনিয়ম; মুখে কুলুপ এঁটেছে তদন্তকারী কর্মকর্তা