পাবনায় সরকারি কালভার্ট ভেঙে নির্মাণসামগ্রী লুটের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পাবনার সুজানগরে প্রকাশ্যে সরকারি রাস্তার কালভার্ট ভেঙে রড, ইটসহ নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে। উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফুলদুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে প্রায় সাত বছর আগে তাঁতীবন্দ ইউপির ফুলদুলিয়া গ্রামের মাটির রাস্তায় স্থানীয় সরকার বিভাগ কালভার্ট নির্মাণ করে। সড়কটি মাটির হলেও গ্রামের চাষিদের ফসলাদি পরিবহন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচল ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ করেই ৬ মে ভোরে ফুলদুলিয়া গ্রামের ফজল প্রাং, স্বপন সরকার, শাকিল, আমির, ভবানীপুর গ্রামের মোতালেব ও কামারদুলিয়া গ্রামের শামীম এসে কালভার্টটি ভাঙতে শুরু করেন। এ সময় গ্রামবাসী বাধা দিলে তারা হুমকি-ধমকি দেয়।
জাহাঙ্গীর আরো বলেন, জনপ্রতিনিধি হওয়ায় আমি তাদের কালভার্ট ভাঙতে নিষেধ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর মারমুখি আচরণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গ্রামবাসীর সকল অনুরোধ-নিষেধ উপেক্ষা করে তারা কালভার্ট ভেঙে রড ও অন্যান্য উপকরণ নিয়ে যায়।
ফুলদুলিয়া গ্রামের বাসিন্দা ও তাঁতীবন্দ ইউপির ৮নং ওয়ার্ডের সাবেক এক সদস্য বলেন, সাত বছর আগে আমি ইউপি সদস্য থাকাকালীন সরকারি বরাদ্দে মাটির সড়ক ও কালভার্ট নির্মাণ করা হয়। সে সময় কেউ নির্মাণকাজে বাধা দেয়নি। কিন্তু হঠাৎ করে ফজল প্রামাণিক, স্বপন সরকারসহ কয়েকজন কালভার্টের জমি নিজের বলে দাবি করে কালভার্টটি ভেঙে নিয়ে গেছে। তাদের জমি নিয়ে দাবি থাকলে সরকারের কাছে অভিযোগ জানাতে পারত। কিন্তু তারা তা না করে কালভার্টটি ভেঙে বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে আমি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি। প্রকাশ্যে সরকারি সম্পদ ধ্বংস ও লুণ্ঠনকারীদের বিচার দাবি করছি।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলম বলেন, ফুলদুলিয়া গ্রামে সরকারি কালভার্ট লুটের বিষয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ফজল প্রামাণিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন