দেশী বিদেশী হাজারো কবুতরের মেলা!
যুব সমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে কবুতর পালনের উৎসাহিত করতে গাজীপুরে হয়ে গেল এক ব্যতিক্রমী কবুতর মেলা। মেলায় দেশী বিদেশী কবুতরের প্রায় ২০ প্রজাতির কয়েক হাজার কবুতর নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক খামারি অংশ নেয় মেলায়।
সকালে গাজীপুর শহরের তেলিপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন হলে বসে এই মেলা। সকালে শুরু হওয়া এই মেলা শেষ হয় বিকালে। রঙ-বেরঙের প্রজাতির কবুতর নিয়ে প্রদর্শনীতে যোগ দেন দেশের বিভিন্ন স্থানের খামারীরা। সৌন্দর্য ও আন্তর্জাতিক মান বিবেচনায় দুটি ক্যাটাগরিতে খামারীদের দেওয়া হয় পদক। আয়োজকরা বলছেন,যুব সমাজকে মাদকের ভয়াল নেশা থেকে দূরে রেখে আর্থিক স্বাবলম্বী করতেই তাদের এমন আয়োজন।
এখানে বিদেশী প্রজাতির মুংগিয়ান, কিং, এক্সিভিশন, ডেনিশসহ ২০ প্রজাতির কবুতরের দেশে তৈরি হওয়া কবুতর নিয়ে এই মেলায় অংশ নেয় খামারিরা। মেলায় কবুতরের সৌন্দর্যের বিবেচনায় দুটি ক্যাটাগরি থেকে পুরুষ্কার দেয়া হয়।
চাঁদপুর থেকে আসা কবুতর খামারি আশ্রাফ মজুমদার জানান, তিনি প্রায় ৮ বছর ধরে কবুতর পালনের সাথে জড়িত। প্রথমে দেশী জাতের পালন করলেও পরবর্তী সময়ে তিনি কবুতর মেলায় গিয়ে বিদেশী কবুতর পালনে উৎসাহিত পান। পরে তিনি এখন বেশ কিছু বিদেশী জাতের কবুতর পালন করছেন।
মেলায় মনির হোসেন নামে এক খামারির দুটি কবুতর দুটি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছে। তিনি জানান, প্রতিবছর তিনি কবুতর নিয়ে বিভিন্ন মেলায় ও প্রতিযোগিতায় অংশ নেন। তাঁর কবুতর প্রথম ও দ্বিতীয় হয়। এর কারন হিসেবে তিনি দেখছেন কবুতর পালনে তিনি খুব যত্নবান। নিয়ম অনুযায়ী কবুতরের ভ্যাকসিন ও চিকিৎসা করান। খাবারের দিক থেকেও সঠিক খাদ্য দিয়ে থাকেন।
কবুতর বিশেষজ্ঞ ও বিচারক আরিফ আল কামাল জানান, মেলায় যে কবুতর গুলো প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়েছে। তাঁর ৯০ ভাগই আন্তর্জাতিক মানের ছিল। আমাদের বিচার করা খুব কঠিন হয়েছে।
গাজীপুর পিজিয়ন এসোসিয়েশনের সভাপতি শেখ শফিকুল ইসলাম জানান, যুব সমাজের মধ্যে কবুতর পালনের নেশা জাগিয়ে আর্থিক স্বাবলম্বী করতেই তাদের এই উদ্যোগ। কবুতরের সৌন্দর্যের বিবেচনায় প্রদর্শনীতে দুটি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় ভাবে ৮০ জনকে দেয়া হবে পদক। সর্বোচ্চ আড়াই লাখ টাকা মূল্যমানসহ বিভিন্ন দামের কবুতর ওঠেছে এই প্রদর্শনীতে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত