ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন : মো. সাইফুজ্জামান শেখর এম.পি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-৫-২০২২ রাত ৯:৯

মাগুরা- ১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর বলেন, বাঙালি সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। তিনি এফডিসি, শিল্পকলাসহ সংস্কৃতি অঙ্গণে নানা প্রতিষ্ঠানকে স্থায়ী কাঠামো দিয়েছিলেন। শিল্পী-সাহিত্যিকদেরকে তিনি মর্যাদা দিতেন। আর এ কারণেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেশে এনে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। বাঙালি সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামা, গণচীন সফর বইগুলো বেশী বেশী পড়তে হবে।

শুক্রবার বিকালে সূত্রাপুর জহির রায়হান হল মিলনায়তনে শিল্পী উন্নয়ন ও কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা ও বাঙালির সংস্কৃতি বিকাশে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও ন্যাট্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মো. আসাদুজ্জামান পিয়ালের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, দৈনিক সকালের সময়ের সম্পাদক মো. নূর হাকিম, পাতকস কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ছালজার রহমান, ড. সামিনা আরিফ, শিক্ষাবিদ বেদেনা খাতুন ও চিকিৎসা প্রযুক্তিবিদ এস.এম সেলিম রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। সঞ্চালনা করেন নাট্য অভিনেতা দেবেশ্রী অধিকারী।

সভায় দুই বছরের জন্য শিল্পী উন্নয়ন ও কল্যাণ সংস্থার কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাইফুজ্জামান শেখর এম.পি। কমিটি নিম্নরূপ:- সভাপতি- কৃষিবিদ মো. আছাদুজ্জামান পিয়াল, সহ সভাপতি- অধ্যাপক মানিক রতন, ডা. সামিনা আরিফ, সাধারণ সম্পাদক- মো. ছালজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক- এ কে এম সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক- কৃষিবিদ মিলন মিয়া, কোষাধ্যক্ষ বেদেনা খাতুন, দপ্তর সম্পাদক- মো. শেখ রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. শেখ রাশেদ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মো. লিয়াকত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক- মো. ওয়াহিদুজ্জামান, মহিলা সম্পাদিকা- বনশ্রী অধিকারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মো. আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য- এড. রুহুল আলম খান রুবেল, মো. জাহাঙ্গীর আলম শিশির, মো. জসীম উদ্দিন, রিনা আক্তার কাজল।

আলোচনা শেষে গুণীজনদের মাঝে সংগঠন থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে নীল আকাশের ঝড় নাটকটি পরিবেশিত হয়। 

এমএসএম / এমএসএম

দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার : সিপিডি

কলাবাগান, তেতুঁল তলা মাঠে শিশু কর্ণার উদ্বোধন

রাজউক ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ ও অবৈধ নির্মাণে সহায়তার গুরুতর অভিযোগ

প্রবাসীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রতারক স্ত্রী স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা দিয়েছে

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

কারিগরি শিক্ষার প্রবার, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশগত সমস্যা মূল চ্যালেঞ্জ

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

উত্তরায় মশক নিধন ও নাগরিক দুর্ভোগ লাঘবের দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন

শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক এলায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত