ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলিমহর ইউনিয়নের বিজয়


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২০-৫-২০২২ রাত ৯:১১

রাজবাড়ীর পাংশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ  বালক (অনূর্ধ্ব -১৭)-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  এ ফাইনাল খেলায় পাংশা পৌরসভা ফুটবল একাদশ ও কলিমহর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। পাংশা পৌরসভা ফুটবল  একাদশকে ১-০ গোলে হারিয়ে কলিমহর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করে।

শুক্রবার (২০ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী'র সভাপতিত্বে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ বিলকিস বানু, জেলা পরিষদের সাবেক সদস্য ও ক্রিড়ানুরাগী উত্তম কুমার কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর হাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার মাধ্যমে বাংলাদেশ ফুটবল টিমকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে ভালো খেলোয়াড়রা। বাংলাদেশ ক্রিকেট টিম যেমন শক্তিশালী হয়েছে। তেমনি এই ফুটবল খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় বাছাই পূর্বক বাংলাদেশের  ফুটবল টিমও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন