ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিলেন মুশফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১১:৭

বেশ ব্যস্ত একটা সময়ই কাটছে বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু, এরপরই ছুটতে হবে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। তবে সেই সফরে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। পবিত্র হজ পালনের জন্য ওই সফর থেকে ছুটি নিয়েছেন তিনি। 

চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ জুলাই। সেই হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছেন মুশফিক। বোর্ডের পক্ষ থেকে মুশফিকের ছুটির আবেদন মঞ্জুরও করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। 

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ নিয়েই অপেক্ষা করছে। চোটের কারণে তাসকিন আহমেদকে টেস্ট সিরিজে পাওয়া নিয়ে আছে শঙ্কা, ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম আর নাঈম হাসানও। এবার মুশফিকের নামও যোগ হলো সেই তালিকায়। 

উইন্ডিজ সফরের দিনক্ষণ ঠিক হলেও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হবে যথাক্রমে ডমিনিকা আর সেন্ট লুসিয়ায়। 

টেস্টের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। সেখানেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর। 

এমএসএম / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে