ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গার্দিওলার বিশ্বাস, লিগ জেতা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে কঠিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১২:২৬

কোচিং ক্যারিয়ারে লিগ শিরোপা কম জেতেননি পেপ গার্দিওলা। আরেকটু স্পষ্ট করে বললে, ক্যারিয়ারের ১২ মৌসুমের ৯টিতেই মৌসুম শেষ করেছেন অন্তত একটা লিগ জিতে। প্রিমিয়ার লিগেই তার সাফল্যের হারটা একটু 'কম', ৫ মৌসুমে লিগ জিততে পারেননি দুই মৌসুমে। লিগে যার সাফল্যের হার এমন, সেই গার্দিওলাই মানছেন, লিগ জেতাটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়েও কঠিন। 

লিগের চূড়ায় আছে তার দল ম্যানচেস্টার সিটি।  তবে দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধানটা কেবল এক পয়েন্টের। সেটা ধরে রাখতে পারলেই কেল্লাফতে। জয়, ড্র, কিংবা হার, যে কোনোভাবেই গার্দিওলার দল জিততে পারে লিগ। জয় হলে তো কথাই নেই, অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচে যদি ড্র করে সিটি, সেক্ষেত্রে লিভারপুলকেও পয়েন্ট খোয়াতে হবে। সিটি আর লিভারপুল দুই দল হারলে তবে শিরোপাটা যাবে ম্যানচেস্টারের আকাশী অংশে। তবে চলতি মৌসুমে দুই দলের যা গতিপ্রকৃতি, তাতে সবশেষ উল্লিখিত পরিস্থিতিটা না দেখার সম্ভাবনাটাই বেশি। 

কাল রাতে গার্দিওলার লিগ শিরোপার সংখ্যাটা দুই অঙ্কে দারুণ সম্ভাবনাই আছে। তবে সেই তুলনায় সাবেক বার্সা অধিনায়কের চ্যাম্পিয়ন্স লিগের খাতাটা বেশ বিবর্ণই। দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম তিন মৌসুমে, এরপর আরও দশ বছর কাটিয়ে ফেললেও ইউরোপসেরা আর হতে পারেনি তার দল। 

সবচেয়ে কাছে গিয়েছিলেন গত বছর। গেল বছর তার দল ম্যানচেস্টার সিটি উঠে গিয়েছিল ফাইনালে। তবে শেষ অঙ্কটা আর মেলাতে পারেননি তিনি। এবার তার এক ধাপ আগেই থামতে হয়েছে তার দলকে। 

তবু গার্দিওলার চোখে লিগ জেতাটাই বেশি কঠিন। প্রিমিয়ার লিগ আর ইউরোপসেরার লড়াইয়ের কোনটা কঠিন, এমন এক প্রশ্নের জবাবে বললেন, 'প্রিমিয়ার লিগটা জেতাই বেশি কঠিন (চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়ে)।'

কেন কঠিন, সেটাও ব্যাখ্যা করলেন সঙ্গে সঙ্গেই। বললেন, 'এখানে অনেক সপ্তাহ, অনেক ম্যাচ, অনেক চোটাঘাত, ভালো-খারাপ সময়, ভিন্ন ভিন্ন পরিস্থিতি আসে… এভাবেই সাফল্য এসেছে শেষ কিছু বছরে। প্রিমিয়ার লিগের জন্য লড়াই করার কারণেই দিনের পর দিন ড্রেসিং রুমে যাওয়াটাকে যথার্থ মনে হয়।'

তাই বলে চ্যাম্পিয়ন্স লিগকে একেবারে ফেলনাও মনে করছেন না, 'আমি বলছি না যে চ্যাম্পিয়ন্স লিগ গুরুত্বপূর্ণ নয়।' এরপর আবার ঘুরেফিরে লিগের মাহাত্ম্যই ঝরে পড়ল তার কণ্ঠে, 'পরের সপ্তাহে প্যারিসে থাকতে পারলে ভালো লাগত, তবে ৩৮ ম্যাচ জেতা ৬-৭টা ম্যাচ জেতার চেয়ে আলাদা। তবে সেটাও খারাপ নয়।'

শেষ ম্যাচে সব হিসেবের ঊর্ধ্বে থাকতে হলে সিটিকে জিততে হবে। গার্দিওলা চাইছেন নিজেদের কাজটা নিজেরাই সারতে। বললেন, 'আমরা জেতার জন্য খেলি, কিন্তু কিছু বিষয় আছে যার নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। গেল মাসে যেমন খেলেছি, সেভাবেই খেলতে হবে। একটা ম্যাচেরই ব্যাপার, নতুন কিছুই করার প্রয়োজন নেই আমাদের।'

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে