ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে আবারো ট্রেনের ধাক্কায় ৩ জনের মৃত্যু


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ১:১৬

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় তালের আশারিবোঝাই পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেলপথের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন।

নিহতরা হলেন- গাড়িচালক পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), তার সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসিন (৫০)।

এর আগে ২০২১ সালের ১ অক্টোবর (শুক্রবার) অরক্ষিত এই রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক যুগ্ম-সচিবের (ওএসডি) স্বামীর মৃত্যু হয়েছিল। এছাড়াও আহত হয়েছিলেন যুগ্ম-সচিব ও গাড়িচালক। ওই ঘটনায় নিহতের নাম আব্দুর রহিম খান (৭২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রফেসর ও দুর্ঘটনায় আহত যুগ্ম-সচিব দিলজুয়ারা খানমের স্বামী।

পুলিশ, নাগরী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সোহেল পিটার গোমেজ ও স্থানীয়রা বলেন, শনিবার সকালে পূবাইলের বড় কয়ের এলাকা থেকে তালের আশারি কিনে তা বোঝাই করে পিকআপভ্যানে নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা।  পথে সকাল ১০টার দিকে নলছাটা-নাগরী সড়ক দিয়ে টঙ্গী-ঘোড়াশাল রেলপথে থাকা অরক্ষিত নলছাটা রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পিকআপভ্যানে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানেটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে। এতে পিকআপভ্যানের চালক ও তার সহাকারী এবং তাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ