ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ছেলে ও মা খুন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২১-৫-২০২২ দুপুর ৩:৩২

হাবিব (৫ মাস) নামের এক শিশুসহ মা হাফসা আকতার (২৬)  খুন হয়েছে । শিশুর মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ এবং শিশুর মাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর হাজিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আব্দুর সবুর নামের এক ব্যক্তির পুকুরপাড়ের পূর্বপাশে ধানক্ষেত থেকে আত্মচিৎকারের শব্দ শুনতে পায় স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ ও পাশেই শিশুরটির মা হাফসাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। হাফসার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন হাফসাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎিসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন আহত হাফসা আক্তার(২৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাবার আগেই মৃত্যু বরণ করেন। পুলিশকে খবর দিলে শিশুর মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে রৌমারী থানায় আনা হয়ে। 
মৃত শিশুর মামা হাশিনুর জানান, আমার বোন হাফসাকে গত দেড় বছর আগে উপজেলার শৌলমারী ইউনিয়নের উকড়াকান্দা গ্রামের বাহাদুরের ছেলে সাহেব আলীর সাথে বিয়ে দিই। বোনের ঘরে হাবিব নামের এক ছেলে সন্তান জন্ম নেয়। জন্মের পর থেকে শিশুটির খিচুনী রোগ ছিল। গত বৃহস্পতিবার বোনের উকিল বাপ বোন ও শিশুকে নিয়ে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখান থেকে দুপুর ২ টার দিকে ফিরে আসার সময় আমার সাথে মোবাইলে কয়েক মিনিট কথা হয় এব্ং এরপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় আনি। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এদিকে হত্যাকান্ডের বিষয় গুরত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন