কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে স্বর্ণশিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা স্বর্ণশিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার (২১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ের আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ৪টি বুথে ছিলেন চারজন পোলিং অফিসার, চারজন সহকারী প্রিসাইডিং অফিসার ও
এক জন প্রিসাইডিং অফিসার।
কুষ্টিয়া জেলা পুলিশ, ডিবি, আনসার-ভিডিপি ও ডিএসবি সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ লক্ষ্য করা যায়। ভোটাররা তার সমর্থিত প্রার্থীর পক্ষে ঢাকঢোল বাজিয়ে উৎসবের আমেজ তৈরি করেন। নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
সভাপতি পদে নিত্য বিশ্বাস (মই) ১১৮, পলান বিশ্বাস (আনারস) ৩০৭, শিবু কুমার বিশ্বাস (চেয়ার) ১৩৭ ভোট
পান। এরমধ্যে পলান বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে উজ্জল কর্মকার (দেওয়াল ঘড়ি) ৩২৩, শ্যাম সুন্দর কর (চাকা) ১৬৬ ভোট পান। এরমধ্যে উজ্জল কর্মকার নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান (নিক্তি) ৩৭৮, সাইফুল ইসলাম (গোলাপ ফুল) ১৭৬ ভোট পান। এরমধ্যে আনিসুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চাঁদ বাবু বিশ্বাস (হাতুড়ি) ১৩৩, শুভ অধিকারী (তালা) ৩৯৮ ভোট পান। এরমধ্যে শুভ
অধিকারী নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে উত্তম কর্মকার (মোমবাতি) ২৬১, সুবাস কুমার দাস (ফুটবল) ২৭৬ ভোট পাণ। এরমধ্যে সুবাস কুমার দাস নির্বাচিত হণ। কোষাধ্যক্ষ পদে হাফিজুল মন্ডল (চশমা) ৬৬, সজল
কর্মকার (টালি খাতা) ৪৮৪ ভোট পান। এরমধ্যে সজল কর্মকার নির্বাচিত হন।
প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মারুফ (অটোরিক্সা) ২৯৮, শফিকুল ইসলাম (সিন্দুক) ২৪১ ভোট পান। এরমধ্যে মোস্তাফিজুর রহমান মারুফ নির্বাচিত হন। দপ্তর সম্পাদক পদে মামুন হোসেন (প্রদীপ) ৩৭৯, শাহিন উদ্দিন (ছাতা) ১৬৩ ভোট পান। এরমধ্যে মামুন হোসেন নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে অমিত কুমার কর্মকার (দোয়েল পাখি) ১৬১, সুমন হোসেন (হাতি) ১৯১, সঞ্জয় বাগচি বিশু (পাখা) ৩৪৫, সুমন অধিকারী (উড়োজাহাজ) ৩৪৩ ভোট পান। এরমধ্যে সঞ্জয় বাগচি বিশু ও সুমন অধিকারী নির্বাচিত হন।
নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন কুষ্টিয়া শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম মিলন ও শ্রম কল্যাণ সংগঠক পারভেজ খান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আফরোজা আক্তার ডিউ বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এজন্য আমি আইনশৃংখলা বাহিনী, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্বর্ণশিল্পীদের ধন্যবাদ জানাই। তাদের সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন পর স্বর্ণশিল্পীরা তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। পেশাজীবী সংগঠন থেকেই গণতন্ত্রের চর্চা জাতীয় পর্যায়ের গণতন্ত্রকে আরো মজবুত করে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied