রিবেশবান্ধব রাউজান গড়তে অপচনশীল-ময়লা আবর্জনার বিরুদ্ধে ফজলে করিমের সংগ্রহ অভিযান
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের মানুষের কল্যাণে গত দুই যুগে অসংখ্য কাজ করেছি। এর আগে তিনি সারা রাউজানে ১ ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০ ফলদ চারা রোপণে করে বিশ্বরেকর্ড করেন। পায়ে হেঁটে রাউজান দেখা। রাউজানের ১৮২টি সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ৩৩ হাজার শিক্ষার্থীর দুপুরে টিফিন দেয়াসহ অনেক কাজ করে ইতিহাস গড়েন এমপি।
তিনি অনুষ্ঠানে আরও জানান, এখন আমার লক্ষ্য, ময়লা আবর্জনামুক্ত পরিবেশ বান্ধব উপজেলা গড়ে তোলা। আমার বিশ্বাস রাউজানবাসী এই কর্মসূচির মাধ্যমে দেশে আরো একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এখন আমি চাই, দুষণমুক্ত পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন রাউজান গড়ে রাউজানের মানুষ জাতীয় ভাবে আরো একটি রেকর্ড গড়ার অধিকারী হউক। তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে এই পর্যন্ত ৫০ হাজার বস্তা বজ্য সংগ্রহ হয়েছে বলে জানিয়ে বলেন যেসব ইউনিয়নে এখনো বজ্য সংগ্রহ অভিযান শুরু হয়নি তাদের বলা হয়েছে এই কর্মসূচি হাতে নিতে। আমাদের টার্গেট আছে আগামী মাসের মধ্য এক লাখ বস্তা সংগ্রহের। এই কর্মসূচি চলমান রাখা হবে বলে তিনি জানান।
গত ২২ মে শনিবার রাউজানের পাহাড়তলী ইউনিয়নে অপঁচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এর আগে ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে অপঁচনশীল ময়লা আবর্জনা বস্তা ভর্তি করে এনে স্তূপ করে রাখেন ঊনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠ থেকে পৌরসভার আবর্জনা মওজুদাগারে পাঠানো হয় আট হাজার বস্তা অপঁচনশীল আবর্জনা।
এখানে আয়োজিত সমাবেশ মঞ্চে সভাপতিত্ব করেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।
জামান / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়