গোবিন্দগঞ্জে মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারের অবহেলায় প্রান হারালো অর্নাস পড়ুয়া গর্ভবতী মা
চিকিৎসক, নার্স কিংবা প্যাথলজিষ্ট ছাড়াই কয়েক বছর ধরে দিব্যি চলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টার নামের বেসরকারি ক্লিনিকটি। যেখানে অপচিকিৎসায় মৃত্যুর অভিযোগ কম নয়।
গত ২০শে মে শুক্রবার দিবাগত রাতে ক্লিনিকটির ভুল চিকিৎসায় সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ যায় দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের লাভলী আক্তারের তবে গর্ভের অনাগত সন্তান এখনও জীবিত। শুরুবার বিকালে গর্ভের সন্তানের অবস্থা জানতে মার্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারে আসে বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা শেষে জানানো হয় তার গর্ভজাত সন্তানের পানি শুন্যতা দেখা দিয়েছে দ্রুত অপারেশন করতে হবে অন্যথায় গর্ভজাত সন্তানের সমস্যা হবে জানায় তার। অনাগত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে অপারেশনের সিন্ধান্ত নেয় তার পরিবার।
অপারেশন থিয়েটারে তাকে নেয়ার পর দেওয়া হয় ইনজেকশন। অপারেশনের পরেই রোগীর ব্লাডিং শুরু হয়। ক্লিনিকে কোন নিয়োগ প্রাপ্ত ডাক্তার না থাকায় রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে দ্রুত রোগীকে ক্লিনিক থেকে বেড় করে দেওয়া হয় এতে রোগীর মৃত্যু হয়। যদিও তা অস্বীকার করছে ক্লিনিক মালিক। জানাযায় এদের কোন ডিপ্লোমা নার্স নাই।
মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারের দায়িত্ব অবহেলায় আপনার স্ত্রী নিহত হয়েছে এবিষয়ে লাভলী আক্তারের স্বামীর নিকট জানতে চাইলে রাগান্বিত হয়ে বলেন, আমার স্ত্রীকে কি ফেরত পাব আর আপনারা কি ক্লিনিক বন্ধ করে দিতে পারবেন। স্বজনদের দাবি সার্বক্ষনিক চিকিৎসক না থাকায় এবং ক্লিনিকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। তারা বলেন, রোগীর রক্ত লাগবে আমাদের আগে জানানো হয়নি আমরা চাই এই হাসপাতাল বন্ধ হয়ে যাক।
অনুমোদন ছাড়াই কিভাবে চলছে ক্লিনিকটি? এর সদুত্তর মেলেনি সিভিল সার্জন আক্তারুজ্জামানের কাছে। তিনি বলেন, তারা কাগজপত্র পাঠিয়েছে, সেটা প্রসেসিং এ আছে। নিয়ম অনুযায়ী কাগজ না পাওয়া পর্যন্ত হাসপাতাল চালু করা উচিত না।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied