উপজেলা ভূমি অফিসের আয়োজনে পাংশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
"ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, পাংশার সিনিয়র সাংবাদিক মো. মোক্তার হোসেন কবির, পাংশা স্পটিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা প্রেসক্লাবের সহ সভাপতি মো. শামীম হোসেন প্রমূখ।
এ সময় উপজেলার ভূমি সেবাহের মো. লোকমান হাকিম নামের একজন উপকারভোগী অভিমত ব্যক্ত করে বলেন, আমি আজ অনলাইনের মাধ্যমে খাজনা দিতে পেরেছি এ জন্য আমি খুবই আনন্দিত।
এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন জানান, উপজেলায় সর্বমোট ১ লক্ষ ১৯ হাজারের মত হোল্ডিং/খতিয়ান রয়েছে। এর মধ্যে গত এক বছরে ১ লক্ষ ১৩ হাজারের অধিক অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বাকিগুলোতে জটিলতা রয়েছে আশাকরি অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলো সমাধান করে অনলাইন সেবার আওতায় আনা হবে বলে জানান তিনি।
ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি বুথের মাধ্যমে গ্রাহকদের অনলাইন সেবা প্রদান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ
রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত