ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিএমএসএফ এর যুগ্ম-সম্পাদক হলেন আনিছ মাহমুদ লিমন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৬-২০২১ রাত ৮:৪
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা উত্তর ও দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
 
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঢাকা উত্তরের যুগ্ম-সম্পাদক হিসেবে মনোনীত হন আনিছ মাহমুদ লিমন। তিনি জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন। এছাড়া তিনি  দীর্ঘদিন মফস্বল সাংবাদিক ফরমের ঢাকা জেলা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে পুনরায় কেন্দ্রীয় কমিটি ও সকল সদস্যদের মতামতে পূর্বের যুগ্ম সম্পাদক পদটি বহাল রাখা হয়।
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সম্মেলনের উদ্বোধন করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন (চিফ ক্রাইম ইনভেস্টিগেশন বাংলাদেশ প্রতিদিন)। বিশেষ অতিথি ছিলেন- বিএমএসএফের কেন্দ্রীয় আইন উপদেষ্টা অ্যাড. কাওসার হোসাইন ও অ্যাড. খায়ের উদ্দিন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, কেন্দ্রীয় সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, দীন ইসলাম, কেন্দ্রীয় নেত্রী সৈয়দা রিমিসহ ঢাকা জেলার অন্য নেতৃবৃন্দ।
 
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের রুটি-রুজি, নিরাপত্তা, মর্যাদা রক্ষায় প্রশ্নে বিএমএসএফের ১৪ দফা দাবির বাস্তবায়ন চাই।

এমএসএম / জামান

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ