ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ঘরে চেতনানাশক স্প্রে দিয়ে প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৯:২২

রায়গঞ্জ পৌরসভার এক বাড়িতে চেতনানাশক  স্প্রে দিয়ে পরিবারের সদস্যের অচেতন করে ঘরের মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এতে ঐ পরিবারের গৃহকর্তা সাবেক ব্যাংকার আব্দুল মান্নান ও তা স্ত্রী অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড ধানগড়া গ্রামে।

স্থানীয় মেয়র আব্দুল্লাহ আল পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন দুর্ধর্ষ ঘটনা আমাদেরকে বিচলিত করে তুলেছে।ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন, ঘরের আলমিরা,সোকেজ ভেঙে স্বর্নলংকার, নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। দুর্বৃত্তরা প্রথমে গ্রীলের তালা ভেঙ্গে ঘরের মধ্য সুকৌশলে চেতনানাশক স্প্রে দেয়। এতে গৃহকর্তারা অচেতন হয়ে পড়ার বিষয়টি টের পেয়ে ঘরে ঢুকে মূল্যবান সম্পদ লুট করে চম্পট দেয়।

সকালে প্রতিবেশিরা  বিষয়টি  টের পেয়ে ডাকাডাকি করলে লোকজন এগিয়ে আসে। পরে ঘর খোলা পেয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করানো হয়।বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ