ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর টেস্ট

শূন্য রানে জয়-তামিমের বিদায়


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১০:৫১

ঢাকা টেস্টে রীতিমতো দুঃস্বপ্নের সূচনা হয়েছে বাংলাদেশের। খেলা শুরু হতে না হতেই ধাক্কা। টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন জয় (০)। এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। হাতের চোটে ছিটকে গেছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান। এ দুজনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।

দীর্ঘ ৩২ মাস পর টেস্ট দলে ফিরলেন মোসাদ্দেক। সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন এ ব্যাটিং অলরাউন্ডার। ফেরার ম্যাচে তাকে ভিন্ন ভূমিকায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

শ্রীলঙ্কা একাদশেও এসেছে জোড়া পরিবর্তন। চট্টগ্রাম টেস্টে খেলা লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দোকে বাদ দিয়েছে তারা। এ দুজনের জায়গায় এসেছেন প্রবীণ জয়াবিক্রম ও কাসুন রাজিথা। 

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে