ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

৪-৭ জুন ঢাকা দক্ষিণ সিটিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১১:১৯
জাতীয় আয়োজনের সাথে সমন্বয় রেখে আগামী ৪-৭ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় শুরু হচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। রবিবার (২২ মে) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এ তথ্য জানানো হয়। 
 
৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ৭৮ হাজার ৪০৮ শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৬ হাজার ৯৩৫ শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ৩ হাজার ৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে বলে সভায় জানানো হয়। 
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্তকর্তা ডা. ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পুষ্টি সেবা (এনএমএস)-এর লাইন ডাইরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ঢাকার সিভিল সার্জন, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারী ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপিএইচসিএসডিপি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা ও এনএইচএসডিপি'র প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব