ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১২:২

ঢাকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলে থেকেই শুরু হয়েছে আসা-যাওয়ার মিছিল। শ্রীলঙ্কার দুই পেসার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে চোখে সর্ষেফুল দেখছে মুমিনুল হকের দল।

দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন। এরপর মুমিনুল হক (৯ বলে ৯), নাজমুল হোসেন শান্ত (২১ বলে ৮) ও সাকিব আল হাসান কোন রান না করেই সাজঘরের পথ ধরেছেন।

আসিথার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নিজের উইকেট লঙ্কানদের উপহার দিয়েছেন মুমিনুল। এই নিয়ে টানা ছয় ইনিংসে দুই অংকের ঘর ছুঁতে পারলেন না নিজের ব্যাটিং ফর্ম নিয়ে ‘নির্ভার’ বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুল আউট হওয়ার পর শান্তও ফিরেছেন দ্রুত। রাজিথার অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া ফুল লেংথের বলটিতে বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

রাজিথার পরের বলেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব। ফুল লেংথের ভেতরের দিকে আসতে থাকা বলটি তার সামনের প্যাডে আঘাত করে, শ্রীলঙ্কার জোরালো আবেদনে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন। সাকিব রিভিউ নিয়েছিলেন, তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে বাংলাদেশ। ৩৪ বলে ১৯ রানে মুশফিকুর রহিম  অপরাজিত রয়েছেন, তাকে সঙ্গ দিচ্ছেন লিটন দাস ৮ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে ঢাকা টেস্ট। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে