ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আত্মসমর্পণ করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপের স্ত্রী চুমকি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ৪:২২
মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি চট্টগ্রামের একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেছে। দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলায় দীর্ঘ দুই বছর পলাতক থাকার পর  সোমবার (২৩ মে) হঠাৎ আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপের স্ত্রী চুমকি। 
 
আদালত সূত্রে জানাযায় জ্ঞাত আয় বহিঃর্ভুত উনপঞ্চাশ লক্ষ আটান্ন হাজার সাতশত আটান্ন টাকা অবৈধ সম্পদ অর্জন ও ম্যানি লন্ডারিংয়ের অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার  স্ত্রী চুমকি করন (৪৫) এর  বিরুদ্ধে    দূর্নীতি  দমন কমিশন বাদী হয়ে দূর্নীতিদমন প্রতিরোধ আইন ২০০৪ এর ২৬(২) ২৭(১) , ম্যানি লন্ডারিং প্রতিরোধ  আইন ২০১২ ৪(২) ও দূর্নীতি প্রতিরোধ আইন ৪(১) ও দন্ড বিধির ১০৯ ধারায়  আদালতে মামলা দায়ের করে। আদালতে আটককৃত  ওসি প্রদীপের  এই মামলা এখন সাক্ষ্য  গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । তার স্ত্রী চুমকি  এতদিন পলাতক থাকার পর ২৩ মে  আইনজীবীর মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত সি ডব্লিউ মুলে কারাগারে প্রেরন করেন। 
 
আসামির আইনজীবী সমীর দাশ গুপ্ত বলেন আসামি নির্দোষ নিরপরাধ, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা  শুধুমাত্র  প্রদীপ কুমার দাশের স্ত্রী হওয়ার কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে, 
 
এদিকে দুদকের নিযুক্ত পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক বলেন এই মামলায় দূর্নীতি দমন কমিশন দীর্ঘ তদন্ত শেষে যাচাই বাচাই করে অভিযোগ বিষয়ে প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে   সুনির্দিষ্ট আইনের ধারা অনুসরণ করে চার্জশীট প্রদান করেছে। মামলা সাক্ষ্যগ্রহন শেষ পর্যায়ে রয়েছে। ইতি মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ও মামলার আই ও  আদালতে সাক্ষী প্রদান করেছে। শিগগিরই মামলার রায়ের দিকে যাবে।
 
এদিকে প্রদীপ স্ত্রী চুমকি আত্নসমর্পণের খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকার গণমাধ্যম কর্মীদের ভীড় লেগে যায়। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যপক পুলিশ মোতায়ন করা হয়।  

এমএসএম / জামান

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ