প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : কয়রায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে খুলানার কয়রা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৩ মে) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু এবং সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে এক সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা যদি চাই কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনভাবেই মেনে নিতে পারছি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমণ আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াবদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।
প্রতিবাদ সভা থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied