ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় তালের শাঁসের ব্যাপক কদর বেড়েছে


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১২:২৫
কালের বিবর্তনে কুষ্টিয়ার পল্লী অঞ্চল থেকে অনেকটাই হারিয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে কুষ্টিয়ার হাট-বাজারে তালের শাঁসের বেশ কদর বেড়েছে। মৌসুমি ফল হিসেবে তালের শাঁস গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখছে।
 
কুষ্টিয়া জেলাসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে এবার তালের শাঁসের ব্যাপক কদর বেড়েছে। সেই সাথে বিক্রির হিড়িক পড়েছে।
 
কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে বা হাট-বাজারে বেরিয়ে পড়েছেন খেটে খাওয়া লোকজন। জীবিকার তাগিদে ছুটে চলছে যে যার যার গতিতে। কুষ্টিয়া সদর এলাকায় বেশ কয়েক দিন থেকে বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় সুস্বাদু তালের শাঁস বিক্রি করছেন বিক্রেতারা। এটি জনপ্রিয় সব মানুষের কাছে। তালের শাঁসে রয়েছে গুণও। শুধু শাঁস নয়, রস, গুড়, পাকা তাল, পিঠা এসব অত্যন্ত মজাদার খাবার। মৌসুমি ফলের মধ্য তালশাঁসেরও ব্যাপক কদর বেড়েছে।
 
সোমবার (২৩ মে) কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট বাজারসহ বিভিন্ন হাট-বাজার, রাস্তাঘাট, ফুটপাথসহ বিভিন্ন জায়গায় চোখে পড়ে- সুস্বাদু তালের শাঁস ফলটি ধারালো ‘দা’ দিয়ে কেটে শাঁস বের করে দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদাও কিন্তু কম নয়।
 
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট বাজারে দেখা মিলল তালের শাঁস বিক্রেতা নান্নু শেখের। তার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এ মৌসুমে তাল সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন। কিন্তু অন্য সময় পেশা হিসেবে বিভিন্ন কাজ করেন।
 
নান্নু শেখ আরো জানান, কেউ একটু তরল আবার কেউ একটু শক্ত শাঁস পছন্দ করেন। প্রতিদিন ৩০ থেকে ৪০ কাদি (ছড়া) তাল বিক্রি হয়। এভাবেই তালের মৌসুম এলে তার সংসারে সচ্ছলতা ফিরে আসে।
 
বিক্রেতারা জানান, প্রতিটি তালে ২-৩ টি শাঁস থাকে। এটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয়। গরমে শাঁসের কদর একটু ভিন্ন। এসব তালের শাঁস কুষ্টিয়ার বিভিন্ন জায়গা থেকে এনে বিক্রি করা হয় বলেও জানান তারা। এসব তাল উত্তরবঙ্গের নানা স্থান থেকে এনে বিক্রি করছেন বিক্রেতারা।
 
কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, এ বছর তালের ভালো ফলন হয়েছে। এছাড়া নতুন নতুন গাছ থেকে এই তাল সংরক্ষণ করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, এখন অনেকেই বজ্রপাত রোধে তালগাছ রোপণ করে থাকেন। বিভিন্ন সড়কের ধারে ও খালের পাড়ে তালগাছ রোপণ করা হয়ে থাকেন। কৃষি অফিসসহ সামাজিক ও বিভিন্ন সংগঠনের আলাদা আলাদা দল হিসেবে এই তালগাছ রোপণ করে আসছে।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি