উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু
স্বপ্নের পদ্মা সেতুর মূল অংশের পিচ ঢালাই শেষে বাকি ছিলো দুই পাড়ের সংযোগ সড়কের পিচ ঢালাই। সময়ের সাথে দ্রুত গতিতে এগিয়ে চলে সে কাজ। কর্মযজ্ঞের ধারাবাহিকতায় এবার শেষ হলো দুইপাড়ের সংযোগ সড়কের পিচ ঢালাই। এখন যানচলাচল জন্য পুরোপুরি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতু।
সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সর্বশেষ জাজিরা অংশের সংযোগ সড়কের (সাউথ ভায়াডাক্ট) পিচ ঢালাইয়ের কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা। পুরো সেতুর পিচ ঢালাই শেষ হওয়ায় এখন যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৌশলী সূত্রে জানা যায়, যান চলাচলের উপযোগী করে তুলতে সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের ১০ নভেম্বর। ৫ মাস ১৯ দিনের মাথায় গত ২৯ এপ্রিল মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলো মিটার ও সেতুর মূল অংশে সে কাজ শেষ হয়। এরপরই, সমানতালে শুরু হয় দুই পাড়ের সংযোগ সড়কের পিচ ঢালাই। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় শেষ হয় পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সংযোগ সড়কের পিচ ঢালাইয়ের কাজও।
সর্বশেষ সোমবার (২৩ মে) জাজিরা প্রান্তের সংযোগ সড়কের পিচ ঢালাইয়ের কাজও শেষ হলো। এদিকে সেতুর অবশিষ্ট কাজের মধ্যে রোড মার্কিং ও সেতুকে আলোকিত করতে বসানো ৪১৫টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে এখন পুরোদমে। শুরু হয়েছে রেলিং বসানোর কাজ।
প্রকৌশলী সূত্রে আরও জানা গেছে, চলতি মাসের মধ্যেই শেষ হবে রোড মার্কিংয়ের কাজ। আর পহেলা জুনে সেতু আলোকিত করার লক্ষ্য নিয়ে কাজ এগুচ্ছে বিদ্যুৎ সংযোগের কাজ। পরিকল্পনা মতো কাজ এগুলে নির্ধারিত সময় অর্থাৎ পহেলা জুনেই জ্বলে উঠবে বাতিগুলো।
প্রসঙ্গত, খরস্রোতা পদ্মা নদীর উপর ৩০ হাজার ১৯৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ২০১৪ সালে নির্মাণ কাজ শুরু হওয়া দ্বিতল এ সেতুর সড়কপথ । আগামী জুন মাসে যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা রয়েছ। উদ্বোধনের দিন দেশব্যপী উৎসবেরও পরিকল্পনা রয়েছে। ২০০৭ সালে একনেকে পাস হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ছিল ১০ হাজার ১শ’ ৬২ কোটি টাকা। ২০১১ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২০ হাজার ৫শ’ ৭ কোটি টাকা। ২০১৬ সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭ শ’ ৯৩ কোটি টাকা। বর্তমানে কয়েক দফা সময় বৃদ্ধির পর এখন ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার আগে আরেক দফা প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তবের দোরগোড়ায়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied