আক্কেলপুরে ভূমি সেবা সপ্তাহে সেবা পেয়েছেন ৭০০ জন
সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ১৯ হতে ২৩ মে পর্যন্ত ৫ দিনে সেবা পেয়েছেন উপজেলার প্রায় ৭০০ জন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি সেবা সপ্তাহের এই ৫ দিনে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৪৯ টাকা। ই-নামজারি আবেদন গ্রহণ করা হয়েছে ৩২টি। ই-নামজারি, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন শুনানি গ্রহণ হয়েছে ৬০টি। শুনানিঅন্তে নামজারিসহ অনান্য ডিসিআর প্রদান হয়েছে ৫২টি। এছাড়াও ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান, অনলাইন হোল্ডিং রেজিস্টেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর গ্রহণসহ সব মিলিয়ে প্রায় ৭০০ জন সেবা পেয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদানের পাশাপাশি প্রত্যেককে ১৬১২২ নম্বরে ফোন করে সেবা গ্রহণ বা অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করা হয়েছে এবং ভূমি বিষয়ক বিভিন্ন লিফলেট প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়