ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে অগ্নি সংযোগ ও হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৫-২০২২ বিকাল ৫:৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পোড়ানো এবং একটি খুনের মামলায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন এলাকার চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম । ২৩ মে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলাকারবাসীর পক্ষে এ দাবি জানান । সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম বলেন, গত ১৮ মে রাত আনুমানিক ১০-৪৫ মিনিটে ৮ নং কালিয়াইশ ইউনিয়নের মো. কাইছ, পিতা-হাজী ইউছুফ সওদাগর, সাং-বুধপুরা (কালু মেম্বারবাড়ি)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অত্র এলাকায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিতে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে এবং উল্লাসে মেতে ওঠে। চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম এ সময়ে ঘটনার বর্ণণা দিয়ে বলেন, মো. কাইছ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন এবং নির্বাচনে তার ব্যাপক জনপ্রিয়তা ও বিপুল জয়ে ঈর্ষান্বিত হয়ে তাকে সমাজে অপদস্থ ও হেয় প্রতিপক্ষ করার উদ্দেশ্যে একটির পর একটি প্রতিহিংসামূলক কর্মকান্ড পরিচালনা করেন ।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবুল কাশেম অভিযোগ করেন, মো. কাইছ তার প্রতি বিদ্বেষ, ক্ষোভ এবং প্রতিহিংসাবশত গত ২২ এপ্রিল রাতে একদল সমাজবিরোধী সন্ত্রাসীদের নিয়ে অত্যন্ত অমানবিক ও পৈশাচিকভাবে তার ছোট ভাই এ বি এম সোহেল চৌধুরীকে হত্যা করে । যা পরদিনের সব ইলেকট্রনিক মিডিয়া ও পত্র পত্রিকায় সবিস্তারে উঠে আসে । তিনি আরো অভিযোগ করে বলেন, মো. কাইছ গংরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পোড়ানোসহ তাদের এসব খুনখারাবি, সন্ত্রাসের বিষয় ধামাচাপা দেয়ার জন্যে গত ২১ মে চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নামে কাল্পনিক, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করে । এ হত্যাকান্ডের ঘটনায় গত ২৩/০৪/২২ তারিখে মো. কাইছকে প্রধান আসামি করে কাইছকে।  সংবাদ সম্মেলনে মো. কাইছ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে নানা অসংলগ্ন এবং মনগড়া তথ্য প্রকাশ করেছেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয় । মো আবুল তার বক্তব্যে বলেন, মো. কাইছ তার ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য করে তাদের কার্যকলাপ সম্পর্কেও মানহানিকর, অমর্যাদাকর বক্তব্য উপস্থাপন করার ধৃষ্টতা দেখিয়েছেন ।পটিয়া উপজেলার ৮ নং কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম সংবাদ সম্মেলনে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জাতির পিতার ম্যুরাল পোড়ানোর সঙ্গে যুক্ত এসব রাষ্ট্র ও সমাজ বিরোধীদের অপতৎপরতা বন্ধে এবং তার ভাইয়ের হত্যাকন্ডে অভিযুক্ত খুনি চক্রকে অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে আইনগত পদেক্ষেপ গ্রহণের আবেদন জানান । তবে সংবাদ সম্মেলনে কায়েছকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ করা হলেও সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নেবর জবাবে বিয়ষটি পরিস্কার করতে পারেনি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার