জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তীর আলোচনা সভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোমবার (২৩ মে) রবীন্দ্র জন্মজয়ন্তী ২০২২-এর ‘চিরকালের রবীন্দ্রনাথ : শিক্ষাভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্যে বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের।
আলোচনা সভার প্রতিপাদ্য প্রসঙ্গে রবি উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন স্থাপন করেছেন, যা বিশ্বভারতী নামে সারাবিশ্বে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ আমলেই শিক্ষাব্যবস্থার সংকটের গলদটা উদ্ঘাটন করেছেন এবং বলেছেন শিক্ষাযন্ত্রে নজর না দিয়ে শিক্ষামন্ত্রে নজর দিতে হবে। রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা, শিল্প, কৃষি, সমবায় সবকিছুকেই নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন এবং উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বিত করার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, সত্য সুন্দরের পথে আমরা যদি মানুষে মানুষে সম্পর্ক রাখতে পারি, তবেই অনিন্দ্যসুন্দর আনন্দলোক রচিত হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উক্তি- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংকট উত্তরণে প্রেরণা নিতেন রবীন্দ্রসাহিত্য থেকে। বিশ্বকবির স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি’ শ্রোতামণ্ডলীকে শোনান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর শফি আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটি-২০২২-এর আহ্বায়ক প্রফেসর ড. মো. জাহিদুল কবির।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন